Sports Authority of India is inviting applications for recruitment to the following post on contractual basis.
Post: Young Professionals (General Management)
Total Vacancy: 50
Eligibility: Post Graduate
Age limit: 35 years as on 12th May, 2022
Consolidate Monthly Pay: Rs. 40,000 – Rs. 60,000
Last Date of Online Application: 12th May, 2022
………………………………….
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইয়ং প্রফেশনালস (জেনারেল ম্যানেজমেন্ট) পদে ৫০ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ২ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও, পরবর্তীতে আরও ১ বছর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১২ মে, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: যে কোনো বিষয়ে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়ে স্পেশালাইজেশন-সহ এমবিএ / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১২ মে, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫০৷ বেতন: ৪০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://sportsauthorityofindia.nic.in/saijobs/ ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় জন্ম প্রমাণপত্র, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির মার্কশিট ও সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://sportsauthorityofindia.gov.in
Official Notification: Click Here





