Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

SEPOY PHARMA IN INDIAN ARMY THROUGH AGNIPATH SCHEME / ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে রাজ্যে কয়েকশো সিপাহি ফার্মা

Indian Army has released notification to recruit Sepoy Pharma (Male) in HRZ (HQ) Kolkata through Agnipath Scheme.

Post: Sepoy Pharma (Male)

Eligibility: Must be a domicile of WB, Sikkim & Odisha. 10+2 / equivalent exam pass and qualified in D.Pharma with minimum 55% in aggregate and registered with State Pharmacy Council / Pharmacy Council of India. Individuals qualified in B.Pharma with minimum 50% marks and registered with State Pharmacy Council / Pharmacy Council of India will also be eligible.

Age limit: 19 to 25 years as on 1st October, 2023

Monthly Salary: As per ‘Agnipath’ scheme

Application Fee: Rs. 250

Last Date of Registration: 15/03/2023

………………………….

কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে আর্মিতে সিপাহি ফার্মা পদে পুরুষদের নিয়োগ করা হবে৷ হেডকোয়ার্টারস রিক্রুটিং জোন, কলকাতা উল্লিখিত পদে পশ্চিমবঙ্গ, ওডিশা ও সিকিমের বাসিন্দাদের নিয়োগ করবে৷  অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ১৫ মার্চ, ২০২৩-এর মধ্যে।

যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ ও কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বর-সহ ডিফার্মা পাশ হতে হবে, সঙ্গে স্টেট ফার্মাসি কাউন্সিল / ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া-তে নাম নথিভুক্ত থাকতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ বিফার্মা পাশ হতে হবে, সঙ্গে স্টেট ফার্মাসি কাউন্সিল / ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া-তে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স: বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২৩ অনুযায়ী ১৯ থেকে ২৫ বছরের মধ্যে৷ জন্ম তারিখ হতে হবে ১ অক্টোবর ১৯৯৮ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০০৪-এর মধ্যে। শারীরিক মাপজোক: আর্মির প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে৷ বেতন: ‘অগ্নিপথ’ প্রকল্পের নিয়ম অনুযায়ী বেতন প্রদান করা হবে।

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি আপলোড করতে হবে ও আধার কার্ডের নম্বর দিতে হবে৷ দরখাস্ত ফি ২৫০ টাকা (ব্যাঙ্ক চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: ফেজ-I ও ফেজ-II পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ফেজ-I-এ হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (অনলাইন কমন এন্ট্রান্স এগজামিনেশন), যা শুরু হবে চলতি বছরের ১৭ এপ্রিল থেকে৷ কমন এন্ট্রান্স এগজামিনেশনে ১ ঘন্টায় ৫০ নম্বরের মাল্টিপল চয়েজ প্রশ্ন বা ২ ঘন্টায় ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ প্রশ্নের উত্তর করতে হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। প্রাক্তন সমরকর্মীদের সন্তান, এনসিসি সার্টিফিকেট প্রাপক প্রার্থী, মেধাবী ক্রীড়াবিদরা কমন এন্ট্রান্স এগজামিনেশনে বোনাস মার্কস পাবেন৷  লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের জন্য ফেজ-II-তে হবে রিক্রুটমেন্ট র‍্যালি। র‍্যালিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা ও মেডিক্যাল টেস্ট। র‍্যালিতে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ৫ মিনিট ৪৫ সেকেন্ডে ১.৬ কিমি দৌড়াতে হবে এবং বিম (পুল আপস), ৯ ফুট ডিচ ও জিগজ্যাগ ব্যালেন্সে সফল হতে হবে৷ র‍্যালির সময় ২০ টি রঙিন পাসপোর্ট ছবি ও আর্মি প্রদত্ত অ্যাডমিট কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), রিলিজিয়ন সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, আনম্যারেড সার্টিফিকেট (২১ বছরের নীচে বয়স হলে), রিলেশনশিপ সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), এনসিসি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), স্পোর্টস সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ১০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে নির্দিষ্ট বয়ানে এফিডেবিট, সিঙ্গল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, বাসস্থানের ঠিকানার প্রমাণপত্রের অরিজিনাল ও দুইটি স্ব-প্রত্যয়িত প্রতিলিপি নিয়ে উপস্থিত হতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

 Official Website: www.joinindianarmy.nic.in

Official Notification: Click Here

Share it :