No. P-HQ/RRC/798/Sports Quota 2020-21/ 83
Online applications are invited from eligible sports persons in following sports disciplines in 7th CPC Pay Matrix Level-2 or 3, Level 4 and Level-5 on South East Central Railway:-
Disciplines: Archery (Men), Archery (W), Athletics (Men), Athletics (Women), Basket Ball (Women), Boxing (Women), Cross Country (Men), Cross Country (Women), Foot Ball (Men), Golf(Men), Handball (Women), Kho-Kho (Men), Power Lifting (Men), Weight Lifting (Women).
Eligibility: Post Wise Different.
Age (As on 01.07.2021): 18 to 25 years .
Total Vacancy: 26.
Application closing date: 23 February 2021.
Website: https://secr.indianrailways.gov.in/
……………………………………………………………………….
দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুরে ২০২০-২১ সালের জন্য স্পোর্টস কোটায় আর্চারি, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, ক্রস কান্ট্রি, ফুটবল, গল্ফ, হ্যান্ডবল, খো-খো, পাওয়ার লিফটিং, ওয়েট লিফটিং ইভেন্টে ২৬ জন দক্ষ ক্রীড়াবিদ নিয়োগ করা হবে৷ অনলাইনে আবেদন করতে হবে ২৩ ফেব্রুয়ারি ২০২১-এর মধ্যে৷
লেভেল অনুযায়ী যোগ্যতা :(i) লেভেল ২ এবং লেভেল ৩ : নন-টেকনিকাল পদগুলির ক্ষেত্রে প্রার্থীকে দ্বাদশ শ্রেণি এবং টেকনিকাল পদগুলির ক্ষেত্রে প্রার্থীকে আইটিআই সহ দশম শ্রেণি পাশ হতে হবে৷ যদি প্রার্থী কেবলমাত্র দশম শ্রেণি পাশ হন সেক্ষেত্রে তিনি টেকনিশিয়ান ক্যাটেগরির জন্য বিবেচিত হবেন, কিন্তু সেক্ষেত্রে তাঁর ট্রেনিং পিরিয়ড ৩ বছরের হবে৷
(ii) লেভেল ৪ : বিজ্ঞান শাখায় (ফিজিক্স বা অঙ্ক সহ) উচ্চমাধ্যমিক পাশ অথবা স্টেনোগ্রাফি সহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরাজি টাইপিং‘এ প্রতি মিনিটে ৮০টি শব্দ তোলার গতি, সময়সীমা ১০ মিনিট, ট্রান্সক্রিপশন টাইম ৫০ মিনিট ও হিন্দি টাইপিং’এ প্রতিমিনিটে ৮০টি শব্দ তোলার গতি, সময়সীমা ১০ মিনিট, ট্রান্সক্রিপশন টাইম ৬৫ মিনিট অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷
(iii) লেভেল ৫ : যেকোনও শাখায় স্নাতক বা সমতুল পাশ হতে হবে৷
বয়স : ১ জানুয়ারি ২০২১-এর হিসেবে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷
শূন্যপদের বিন্যাস : মোট শূন্যপদ ২৬৷ (১) আর্চারি (পুং)- রেকার্ভ ১, (২) আর্চারি (স্ত্রী)-রেকার্ভ ১, (৩) অ্যাথলেটিক্স (পুং)-শট-পট ১, (৪) অ্যাথলেটিক্স (স্ত্রী)- ডিসকাস থ্রো ১, (৫) বাস্কেটবল (স্ত্রী) -ফরোয়ার্ড ১, (৬) বাস্কেটবল (স্ত্রী) -পোস্ট ১, (৭) বাস্কেটবল (স্ত্রী) -ফিডার ১, (৮) বক্সিং (স্ত্রী)- ৫৪ কেজি ১, (৯) বক্সিং (স্ত্রী)- ৬০ কেজি ১, (১০) বক্সিং (স্ত্রী)- ৬৪ কেজি ১, (১১) ক্রস কান্ট্রি (পুং)- ১০ কিমি ১, (১২) ক্রস কান্ট্রি (স্ত্রী)- ১০ কিমি ১, (১৩) ফুটবল (পুং)- গোলকিপার ১, (১৪) ফুটবল (পুং)- স্টপার ১, (১৫) ফুটবল (পুং)- মিড ফিল্ডার ১, (১৬) ফুটবল (পুং)- স্ট্রাইকার ১ (১৭) গল্ফ (পুং) – ২, (১৮) হ্যান্ডবল (স্ত্রী)- গোলকিপার ১, (১৯) হ্যান্ডবল (স্ত্রী)- অল রাউন্ডার ১, (২০) হ্যান্ডবল (স্ত্রী)- লেফট উইং ১, (২১) খো-খো (পুং)- ডিফেন্ডার ১, (২২) খো-খো (পুং)- চেসার ২, (২৩) পাওয়ার লিফটিং (পুং)- ৯৩ কেজি ১, (২৪) ওয়েট লিফটিং (স্ত্রী)- ৫৫ কেজি ১৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.secr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে Recruitment সেকশনে- RRC Bilaspur-Sports Quota 2020-2021৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্টআউট নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ বিস্তারিত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Click Here To Download The Official Notification : Get Details





