Headquarter South Western Command invites applications for recruitment to the following posts.
Post: Chowkidar, Cook, LDC, Safaiwali, Tradesman Mate, Ward Sahayika, Washerman, Health Inspector, Barber.
Total Vacancy: 52
Eligibility: 10th/12th/Typing Proficiency/Certificate (post wise different).
Age limit: 18 to 25 years
Pay scale: Level-1/Level-2/Level-4 (Post wise different).
Last Date of Receipt of Application: 23rd April, 2022
……………………………………………………….
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এইচকিউ সাউথ ওয়েস্টার্ন কমান্ড চৌকিদার, ওয়ার্ড সহায়িকা, হেলথ ইনস্পেক্টর, কুক, এলডিসি, বার্বার, সাফাইওয়ালি ওয়াশারম্যান, ট্রেডসম্যান মেট পদে ৫২ জন ডিফেন্স সিভিলিয়ান নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ২৩ মে, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) চৌকিদার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(২) ওয়ার্ড সহায়িকা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৯, তঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ বেতনক্রম: লেভেল ১৷
(৩) হেলথ ইনস্পেক্টর: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্যানিটারি ইনস্পেক্টর সার্টিফিকেট কোর্স পাশ হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১২ (অসংরক্ষিত)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ৪৷
(৪) ওয়াশারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১৷
(৫) ট্রেডসম্যান মেট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ ৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(৬) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্না ভালো জানতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ২/ লেভেল ১৷
(৭) এলডিসি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরাজিতে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩৫ টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ নিয়োগ করা হবে হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ডে৷ বেতনক্রম: লেভেল-২৷
(৮) সাফাইওয়ালি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৩ (তঃজাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: লেভেল ১৷
(৯) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ১৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ-৪ সাইজের কাগজে নিম্নে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা SWC Medical Branch Public Funds-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ সরকারি নিয়ম অনুযায়ী ফি প্রদানে ছাড় পাওয়া যাবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ডিমান্ড ড্রাফট এবং জন্ম প্রমাণপত্র / ডোমেস্টিক সার্টিফিকেট / ন্যাশনালিটি সার্টিফিকেট / পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ২টি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি এবং নিজের নাম ঠিকানা লেখা ১টি খাম একত্রে অন্য একটি খামে ভরে তার উপব Application for the post of ____ Category____’’ লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় ‘Medical Branch– Head Quarter South Western Command– Jaipur , Rajasthan– PIN-302012’’৷ প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের বয়ান পাওয়া যাবেwww.karmasanskriti.com ওয়েবসাইটে৷ লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট / ট্রেড টেস্টের মাধ্যমে৷
Application Proforma: Click Here





