The Staff Selection Commission will hold a competitive examination for recruitment of Multi Tasking (Non-Technical) Staff post and Havaldar in Central Board of Indirect Taxes and Customs (CBIC) and Central Bureau of Narcotics (CBN) under Department of Revenue, Ministry of Finance.
Post: Multi Tasking Staff, Havaldar
Total vacancy: 12,523
Eligibility: Matriculation
Age: post wise different.
Pay scale: Level 1.
Application fee: Rs. 100
Last Date of Online Application: 19/02/2023 up to 11 pm.
………………………
স্টাফ সিলেকশন কমিশন মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) অ্যান্ড হাবিলদার (সিবিআইসি অ্যান্ড সিবিএন) এগজামিনেশন-২০২২-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) ও হাবিলদার পদে ১২,৫২৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ জানুয়ারি, ২০২৩ থেকে ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১টার মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ বা তার আগে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷
শারীরিক মাপজোক: হাবিলদার পদে আবেদনের জন্য নির্দিষ্ট শারীরিক মাপজোক প্রয়োজন৷ ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে ১৫৭.৫ সেমি (গাড়োয়ালি, অসমিয়া, গোর্খা ও তপশিলি উপজাতির প্রার্থীদের বেলায় ৫ সেমি ছাড়) এবং বুকের ছাতি হতে হবে ফুলিয়ে ৮১ সেমি (কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে ১৫২ সেমি (গাড়োয়ালি, অসমিয়া, গোর্খা ও তপশিলি উপজাতির প্রার্থীদের বেলায় ২.৫ সেমি ছাড়)৷ ছেলেদের উচ্চতার সাথে মানানসই ওজন হতে হবে৷ মহিলা প্রার্থীদের ওজন হতে হবে ৪৮ কেজি (গাড়োয়ালি, অসমিয়া, গোর্খা ও তপশিলি উপজাতির প্রার্থীদের বেলায় ২ কেজি ছাড়)৷
বয়স: ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী এমটিএস ও সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স বিভাগে হাবিলদার পদের বেলায় ১৮ থেকে ২৫ বছরের মধ্যে এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বিভাগে হাবিলদার ও কিছু এমটিএস পদের বেলায় ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন (তপশিলি সম্প্রদায়ের বেলায় ১৫ বছর, ওবিসি প্রার্থীদের বেলায় ১৩ বছর)৷ বিধবা, বিবাহ-বিচ্ছিন্না মহিলারা পুনরায় বিয়ে না করে থাকলে ৩৫ বছর (তপশিলি সম্প্রদায়ের মহিলাদের বেলায় ৪০ বছর) বয়স পর্যন্ত দরখাস্ত করতে পারবেন৷ প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদ: মোট ১২,৫২৩৷ (ক) মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) ও হাবিলদার (সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্স) (১৮ থেকে ২৫ বছর): ৯৩২৯ (জেনাঃ ৪১১৫, তঃজাঃ ১০৫১, তঃউঃজাঃ ৬৭৯, ওবিসি ২৫০৫, আর্থিকভাবে অনগ্রসর ৯৭৯)৷ ইস্টার্ন রিজিয়ন- ৫৮৯৷ পশ্চিমবঙ্গ- ৪৫৪ (জেনাঃ ১৯৫, তঃজাঃ ৭১, তঃউঃজাঃ ২৬, ওবিসি ১০৪, আর্থিকভাবে অনগ্রসর ৫৮), ওড়িশা- ৪৩ (জেনাঃ ১৭, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৪), ঝাড়খণ্ড- ৭৫ (জেনাঃ ৩৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৬, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ১৩), সিকিম- ১৬ (জেনাঃ ৮, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ৪), আন্দামান ও নিকোবর- ১ (আর্থিকভাবে অনগ্রসর), নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন- ৮৬৯, নর্দার্ন রিজিয়ন- ২৭২৪, সেন্ট্রাল রিজিয়ন- ৯৬৩, নর্থ ইস্টার্ন রিজিয়ন- ২৮৬, মধ্যপ্রদেশ রিজিয়ন- ২৫৭, ওয়েস্টার্ন রিজিয়ন- ১৯০৮, সাদার্ন রিজিয়ন- ১১৮৫, কর্ণাটক কেরালা রিজিয়ন- ৫৪৮৷ (খ) মাল্টি টাস্কিং স্টাফ (নন-টেকনিক্যাল) (১৮ থেকে ২৭ বছর): ২৬৬৫ (জেনাঃ ১০৮৫, তঃজাঃ ৩৫৮, তঃউঃজাঃ ২১৬, ওবিসি ৭২৩, আর্থিকভাবে অনগ্রসর ২৮৩)৷ ইস্টার্ন রিজিয়ন- ৫৫৭৷ পশ্চিমবঙ্গ- ৪৩৫ (জেনাঃ ১৫৮, তঃজাঃ ৬২, তঃউঃজাঃ ৩১, ওবিসি ১৩১, আর্থিকভাবে অনগ্রসর ৫৩), ওড়িশা- ২৯ (জেনাঃ ১৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২), ঝাড়খণ্ড- ৬ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১), সিকিম- ১৮ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ১), আন্দামান ও নিকোবর- ৬৯ (জেনাঃ ২৮, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৭), নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন- ৭৫৩, নর্দার্ন রিজিয়ন- ৪৫৪, সেন্ট্রাল রিজিয়ন- ৭২, নর্থ ইস্টার্ন রিজিয়ন- ১১১, মধ্যপ্রদেশ রিজিয়ন- ৬৬, ওয়েস্টার্ন রিজিয়ন- ২৪৩, সাদার্ন রিজিয়ন- ১৮০, কর্ণাটক কেরালা রিজিয়ন- ২২৯৷ (গ) হাবিলদার (সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস) (১৮ থেকে ২৭ বছর): ৫২৯ (জেনাঃ ২০১, তঃজাঃ ১০৬, তঃউঃজাঃ ২৯, ওবিসি ১৪৩, আর্থিকভাবে অনগ্রসর ৫০)৷
বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ১ অনুযায়ী৷
আবেদনের পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ৪.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ সেমি× ২ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১টার মধ্যে জমা দিতে হবে৷ অফলাইনে ১৯ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে চালান জেনারেট করে ২০ ফেব্রুয়ারি, ২০২৩-এর মধ্যে এসবিআই ব্যাঙ্কে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইনে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং শারীরিক মাপজোক / সক্ষমতার পরীক্ষার (শুধুমাত্র হাবিলদার পদের জন্য) মাধ্যমে৷ বাংলা ও ইংরাজি-সহ একাধিক ভাষায় কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষায় প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- (১) সেশন-১ (৪৫ মিনিট সময়সীমা) – নিউমেরিক্যাল অ্যান্ড ম্যথেম্যাটিক্যাল এবিলিটি (২০টি প্রশ্ন, ৬০ নম্বর), রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং (২০টি প্রশ্ন, ৬০ নম্বর), (২) সেশন-২ (৪৫ মিনিট সময়সীমা) – জেনারেল অ্যাওয়ারনেস (২৫টি প্রশ্ন, ৭৫ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (২৫টি প্রশ্ন, ৭৫ নম্বর)৷ সেশন-২ পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে৷ হাবিলদার পদের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা / শারীরিক মাপজোকের পরীক্ষা দিতে হবে৷ ছেলেদের বেলায় থাকবে ১৫ মিনিটের মধ্যে ১৬০০ মিটার হাঁটা ও মেয়েদের বেলায় থাকবে ২০ মিনিটের মধ্যে ১ কিমি হাঁটা৷ ইস্টার্ন রিজিয়নের পরীক্ষাকেন্দ্রগুলি হল -কলকাতা (কোড ৪৪১০), কল্যাণী (কোড ৪৪১৯), দুর্গাপুর (কোড ৪৪২৬), বর্ধমান (কোড ৪৪০৪), আসানসোল (কোড ৪৪১৭), শিলিগুড়ি (কোড ৪৪১৫), গ্যাংটক (কোড ৪০০১), সম্বলপুর (কোড ৪৬০৯), রৌরকেলা (কোড ৪৬১০), ঢেঙ্কানল (কোড ৪৬১১), কটক (কোড ৪৬০৫), ভুবনেশ্বর (কোড ৪৬০৪), বেরহামপুর (ওডিশা) (কোড ৪৬০২), বালাসোর (কোড ৪৬০১), রাঁচি (কোড ৪২০৫), ধানবাদ (কোড ৪২০৬) পোর্ট ব্লেয়ার (কোড ৪৮০২)৷ কম্পিউটার ভিত্তিক পরীক্ষার সম্ভাব্য সময় এপ্রিল, ২০২৩৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://ssc.nic.in
Official Notification: Click Here
Official Vacancy Notice: Click Here





