Staff Selection Commission has released notification to recruit-
Post: Stenographer Grade C & D
Eligibility: Stenographer Grade C- 18 to 30 years as on 01.01.2022, i.e., candidates born not before 02.01.1992 and not later than 01.01.2004 are eligible to apply. Stenographer Grade D- 18 to 27 years as on 01.01.2022, i.e., Candidates born not before 02.01.1995 and not later than 01.01.2004 are eligible to apply.
Application Fee: Rs. 100 (SC/ST/WOMEN/ESM/PWD are exempted)
Last Date of Online Application: 05/09/2022 till 11pm.
………………………….
স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ‘স্টেনোগ্রাফার (গ্রেড-সি ও ডি)’ পদে কয়েকশো ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৫ সেপ্টেম্বর, ২০২২ রাত ১১টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷
বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে ও জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯২ থেকে ১ জানুয়ারি, ২০০৪-এর মধ্যে৷ স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে ও জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৫ থেকে ১ জানুয়ারি, ২০০৪-এর মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ গ্রেড ‘সি’ পদের ক্ষেত্রে বিবাহ-বিচ্ছিন্না / বিধবা মহিলারা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.nic.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (৩.৫ সেমি× ৪.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ সেমি× ২ সেমি, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বর-সহ) ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হবে নভেম্বর ২০২২-এ৷ ২ ঘণ্টা সময়সীমার ২০০ নম্বরের অবজেক্টিভ টাইপ অনলাইন লিখিত পরীক্ষা হবে এই সব বিষয়ে- জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন (১০০টি প্রশ্ন, ১০০ নম্বর)৷ নেগেটিভ মার্কিং থাকবে৷ ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর কাটা যাবে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর স্কিল টেস্ট দিতে হবে৷ ১০ মিনিটে স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদের প্রার্থীদের ইংরেজি / হিন্দি ভাষায় প্রতি মিনিটে ১০০টি শব্দ ও স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ পদের প্রার্থীদের ইংরেজি / হিন্দি ভাষায় প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ডিকটেশন নিতে হবে৷ ডিকটেশন নেবার পর তা ট্রান্সক্রিপ্ট করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে৷ স্টেনোগ্রাফার গ্রেড-ডি পদের প্রার্থীদের ইংরেজি ভাষায় ৫০ মিনিটের মধ্যে ও হিন্দি ভাষায় ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে এবং স্টেনোগ্রাফার গ্রেড-সি পদের প্রার্থীদের ইংরেজি ভাষায় ৪০ মিনিটের মধ্যে ও হিন্দি ভাষায় ৫৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে৷ প্রার্থীরা যে ভাষায় স্কিল টেস্ট দেবেন সেই ভাষা বাদে অপর ভাষায় স্টেনোগ্রাফি প্রবেশন পিরিয়ডের মধ্যে শিখে নেওয়া বাধ্যতামূলক৷ পূর্বাঞ্চলের পরীক্ষাকেন্দ্রগুলি হল – কলকাতা (৪৪১০), শিলিগুড়ি (৪৪১৫), গ্যাংটক (৪০০১), রাঁচি (৪২০৫), ভুবনেশ্বর (৪৬০৪), কটক (৪৬০৫), সম্বলপুর (৪৬০৯), পোর্ট প্লেয়ার (৪৮০২)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://ssc.nic.in
Official Notification: Click Here





