Advt. No. 7/2022
West Bengal Municipal Service Commission invites applications for the following post under Kolkata Municipal Corporation.
Post: Sub-Assistant Engineer (Mechanical)
Total Vacancy: 5
Eligibility: Diploma in Mechanical Engineering
Age Limit: 37 years as on 01.01.2022
Pay Scale: Level 12
Application Fee: Rs. 200 (Rs. 50 for SC/ST/PH candidates)
Last Date of Online Application: 1st May 2022.
…………………………………………….
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে ৫ জন নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১ মে, ২০২২-এর মধ্যে৷
যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অনুমোদিত ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ৫[জেনাঃ ৩, জেনাঃ (শারীরিক প্রতিবন্ধী/শ্রবণশক্তিহীন) ১, তঃউঃজাঃ ]৷ বেতনক্রম: লেভেল ১২৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়), স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১৫০ টাকা ও প্রসেসিং চার্জ ৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় কেবলমাত্র প্রসেসিং চার্জ) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রথমে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা (অবজেক্টিভ) ও পরবর্তী ধাপে ৪০ নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.mscwb.org
Official Notification: Click Here





