The Grenadiers Regimental Centre, Jabalpur (MP) invites application from eligible candidates for the following posts
Post: Cook, Tailor, Barber, Range Chowkidar, Safaiwala.
Total Vacancy: 14
Eligibility: Cook- Matriculation or equivalent, knowledge of Indian Cooking and proficiency in trade.
Tailor- Matriculation Pass or equivalent, ITI pass certificate as a Tailor
Barber- Matriculation pass or equivalent from recognized Board with proficiency in Barber’s trade job; Desirable: One year experience in the trade.
Range Chowkidar, Safaiwala- Matriculation Pass or equivalent; Desirable: Conversant with duties of the respective trades with one year experience in the trade.
Age limit: 18 to 25 years as on 24th April, 2022
Pay band: Cook- Rs. 19900, Other posts- Rs. 18000.
Last Date of Receipt of Application: 24th April, 2022
………………………………..
ভারতীয় সেনাবাহিনীর দ্য গ্রেনেডিয়ার রেজিমেন্টাল সেন্টার, জব্বলপুর কুক, টেলর, বার্বার, রেঞ্জ চৌকিদার, সাফাইওয়ালা পদে ১৪ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৪ এপ্রিল, ২০২২-এর হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীদের বেলায় ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে অতিরিক্ত ৫ বছর ও ওবিসি হলে অতিরিক্ত ৩ বছর) বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত পাঠাতে হবে ২৪ এপ্রিল, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্না বিষয়ক জ্ঞান ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ২, প্রাক্তন সমরকর্মী ১)৷ বেতন: ১৯,৯০০ টাকা৷
(২) সাফাইওয়ালা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতন: ১৮,০০০ টাকা৷
(৩) টেলর: মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর)৷ বেতন: ১৮,০০০ টাকা৷
(৪) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতন: ১৮,০০০ টাকা৷
(৫) রেঞ্জ চৌকিদার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বেতন: ১৮,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে www.indianarmy.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি এবং নিজের নাম ঠিকানা লেখা একটি খাম (২৫ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ) একত্রে অন্য একটি খামে ভরে তার উপর ‘APPLICATION FOR THE POST OF……’ লিখে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়- The Commandant– GRENADIERS Regimental Centre– Jabalpur (MP) PIN – 482001৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.indianarmy.nic.in
Official Notification: Click Here





