No. A.12024/1/2019-Admn.I
Applications are invited by the Director, NIHFW from the citizens of India for the Group ‘B’ Posts.
Post: Steno Gr.II, Librarian, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant (Documentation), Assistant Research Officer (Humanity Group), Technical Assistant (Press).
Eligibility: Post Wise Different.
Age (As on 01.07.2021):(i) Steno Gr.II : Not exceeding 25 years.
(ii) Librarian : Not exceeding 30 years.
(iii) Staff Nurse : Not exceeding 25 years.
(iv) Technical Assistant (Lab) : Not exceeding 25 years.
(v) Senior Technical Assistant (Documentation) : Not exceeding 30 years.
(vi) Assistant Research Officer (Humanity Group) : Not exceeding 30 years.
(vii) Technical Assistant (Press) : Not exceeding 28 years.
Total Vacancy: 8.
(i) Steno Gr.II : 2 (U.R-1, EWS-1).
(ii) Librarian : 1 (U.R).
(iii) Staff Nurse : 1 (U.R).
(iv) Technical Assistant (Lab) : 1 (U.R).
(v) Senior Technical Assistant (Documentation) : 1 (U.R).
(vi) Assistant Research Officer (Humanity Group) : 1 (U.R).
(vii) Technical Assistant (Press) : 1 (U.R).
Salary: Post Wise Different.
Application closing date: 26 February, 2021.
Website: www.nihfw.org
…………………………………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে স্টেনো গ্রেড টু, লাইব্রেরিয়ান, স্টাফ নার্স, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার পদে ৮ জন ছেলেমেয়ে নিয়োগ হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৬ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) স্টেনো গ্রেড টু: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০টি শব্দ লেখার গতি ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ গ্র্যাজুয়েট ও কোনো সুপরিচিত সংস্থায় স্টেনোগ্রাফি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে (সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ : ২ (জেনাঃ শারীরিক প্রতিবন্ধী ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(২) লাইব্রেরিয়ান: মাস্টার ডিগ্রি পাশ হতে হবে (সাযেন্স / সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি অগ্রগণ্য)৷ লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো লাইব্রেরি বা কোনো সংস্থার ডকুমেন্ট বিভাগে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷
(৩) স্টাফ নার্স: জিএনএম পাশ হতে হবে ও রাজ্যের নার্সিং কাউন্সিলে ‘এ’ গ্রেড নার্স হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ বি.এসসি নার্সিং পাশ হলে ভালো হয়৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাব): বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা বি.এসসি কেমিস্ট্রি পাস হতে হবে৷ কোনো রিসার্চ ল্যাবরেটরিতে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৫) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ডকুমেন্টেশন) : যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে অথবা বি.এসসি কেমিস্ট্রি পাশ হতে হবে৷ কোনো লাইব্রেরি বা কোনো সংস্থার ডকুমেন্ট বিভাগে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হলে ভালো হয়৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
(৬) অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার (হিউম্যানিটি গ্রুপ) : বিহেভিয়াল সায়েন্স / ইকোনমিক্স / স্ট্যাটিসটিক্স / ডেমোগ্রাফি / অপারেশন রিসার্চ / ম্যানেজমেন্ট সায়েন্স / পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন / এনভায়নরনমেন্টাল সায়েন্স / এডুকেশন / পাবলিক হেলথ নার্সিংয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,৬০০ টাকা৷
(৭) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (প্রেস): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর রেপোগ্রাফি / প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১ জুলাই, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: মূল বেতন ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.nihfw.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবেDirectory, National Institute of Health and Family Welfare, New Delhi Payable at New Delhi৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে— To The Dy. Director (Admn.)NIHFW, Baba Gang Nath Marg, Munirka, New Delhi – 110067৷ খামের উপর আবেদন করা পদের নাম উল্লেখ করে দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Click Here To Download The Official Notification : Get Details





