Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

THE SOUTH INDIAN BANK HIRES PROBATIONARY OFFICERS /সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার

The South Indian Bank Ltd, a premier scheduled commercial bank in India invites online applications for the post of Probationary Officer.

Post: Probationary Officer.

Eligibility: Graduate with minimum 50% marks.

Age limit: 28 years as on 31st July, 2021.

Pay Scale: 36,000/_ to 63,840/_.

Application Fee:  800/_.

Last date of online application: 8 September, 2021

……………………………………………..

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক লিমিটেড ‘প্রবেশনারি অফিসার’ পদে বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ দূরবর্তী শিক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদনের যোগ্য নন৷ শিক্ষালাভের পর সিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক / আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক / স্মল ফিনান্স ব্যাঙ্ক / ব্যাঙ্কিং সাবসিডিয়ারি সংস্থায় অফিসার ক্যাডার হিসাবে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১জুলাই, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷ আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.southindianbank.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইলনম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাদাব্যাকগ্রাউন্ডে তোলা প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০০ কেবি সাইজ), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (৫০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে এবং প্রার্থীর সিভি (১ এমবি সাইজ) ও অভিজ্ঞতার শংসাপত্র (১ এমবি সাইজ) পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৮০০ টাকা (জিএসটি অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ দিতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.southindianbank.com/

Get Details:

https://recruit.southindianbank.com/RDC/Notification/Notification_130082021.PDF

 

Share it :