Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

UGC-NET DECEMBER 2022 NOTICE OUT / ইউজিসি-নেট পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জেআরএফ নিয়োগ

National Testing Agency will be conducting the CSIR-UGC NET December 2022.

Eligibility: Master Degree with minimum 55% marks.

Age: For JRF, maximum 28 years. For Assistant Professor, there is no upper age limit.

Application Fee: Rs. 1100 (Rs. 550 for OBC-NCL, Rs. 275 for SC/ST, Third Gender, Nil for PwD)

Last Date of online application: 17/01/2023 till 5 pm.

…………………

পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ৮৩টি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জুনিয়র রিসার্চ ফেলোশিপ-এর যোগ্যতা অর্জনের সর্বভারতীয় স্তরের পরীক্ষা ইউজিসি-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) ডিসেম্বর ২০২২-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ও ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন সম্মিলিতভাবে পরীক্ষাটি পরিচালনা করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ জানুয়ারি, ২০২৩ বিকেল ৫ টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) মাস্টার ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে৷ ফাইনাল ইয়ারে পাঠরত বা ফাইনাল ইয়ারের রেজাল্ট এখনও বেরোয়নি এরকম প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদনের যোগ্য৷ বয়স: ১ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী জুনিয়র রিসার্চ ফেলোশিপ-এর জন্য ৩০ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং মহিলা, তপশিলি, তৃতীয় লিঙ্গ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-এর জন্য বয়সের কোনো ঊধর্বসীমা নেই৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.csirnet.nta.nic.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (১০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে) ও সই (৪ থেকে ৩০ কেবি সাইজের মধ্যে)  জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১১০০ টাকা (ওবিসি-এনসিএল ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৫৫০ টাকা এবং তপশিলি ও তৃতীয় লিঙ্গের প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ২৭৫ টাকা) অনলাইনে জমা করতে হবে ১৮ জানুয়ারি, ২০২৩ রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ত্রুটি থাকলে ১৯ জানুয়ারি, ২০২৩ থেকে ২০ জানুয়ারি, ২০২৩ রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে তা সংশোধন করে নেওয়ার সুযোগ পাওয়া যাবে৷

পরীক্ষা পদ্ধতি: ৩ ঘণ্টায় ৩০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ণের উত্তর দিতে হবে৷ পরীক্ষা নেওয়া হবে ২১ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে ১০ মার্চ, ২০২৩-এর মধ্যে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা, আসানসোল, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সিউড়ি, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং ও শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://csirnet.nta.nic.in

Official Notification: Click Here

 

Share it :