Advt. No. BI/NON-ACA/11/2022-23
Bose Institute, Kolkata is inviting applications for the following posts.
Post: Jr. Mechanic (Electrical) / Jr. Mechanic (Mechanical) / Driver-cum-Mechanic
Total Vacancy: 4
Eligibility: 8th
Age-limit: 28 years (as on 13/2/2023)
Pay-scale: Level-2
Last Date of Application: 13/2/2023
……………………..
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ গবেষণা সংস্থা বোস ইনস্টিটিউট, কলকাতা জুনিয়র মেকানিক ও ড্রাইভার-কাম-মেকানিক পদে ৪ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ বিকেল ৫টা-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র মেকানিক (ইলেকট্রিক্যাল): অষ্টম শ্রেণি পাশ হতে হবে ও ইলেকট্রিক্যাল ট্রেডে প্রফেসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে ওয়্যারম্যান লাইসেন্স থাকা আবশ্যক৷ মাধ্যমিক পাশ হলে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ২৷
(২) জুনিয়র মেকানিক (মেকানিক্যাল): অষ্টম শ্রেণি পাশ হতে হবে ও মেকানিক্যাল ট্রেডে প্রফেসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে ওয়্যারম্যান লাইসেন্স থাকা আবশ্যক৷ মাধ্যমিক পাশ হলে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: লেভেল ২৷
(৩) ড্রাইভার-কাম-মেকানিক: অষ্টম শ্রেণি পাশ হতে হবে, ভারী ও হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে ও কমপক্ষে ৫ বছর ড্রাইভিং-এর অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে গাড়ির ছোটোখাটো মেরামতির কাজ জানা থাকতে হবে৷ অটোমোবাইল মেকানিক বিষয়ে সার্টিফিকেট পাশ হলে ভালো হয়৷ বয়স: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: লেভেল ২৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.jcbose.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত পূরণের সময় সমস্ত জরুরী নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট নিতে হবে৷ প্রার্থীর সই-সহ ফর্মের প্রিন্ট কপি ও সমস্ত জরুরী নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “Application for the post of Jr. Mechanic (Electrical) / Jr. Mechanic (Mechanical) / Driver-cum-Mechanic’’ লিখে স্পিড পোস্ট / ক্যুরিয়ার করে পাঠাতে হবে এই ঠিকানায়-“Registrar (Officiating), Bose Institute, Unified Academic Campus, Block EN 80, Sector V, Bidhannagar, Kolkata 700091”৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.jcbose.ac.in
Official Notification: Click Here





