Kendriya Vidyalaya (NTPC) Farakka, Malda is going to recruit through walk-in-interview on purely part-time contractual basis.
Posts: PGT, TGT, Primary Teachers, Games & Sports Coach, Yoga Coach, Dance Instructor, Music Instructor, Nurse, Computer Instructor, Special Educator.
Eligibility: Graduate, PG, BEd, CTET (post-wise different). Proficiency in teaching Hindi and English medium.
Pay scale: As per KVS rules
Date of walk-in-interview: 22/03/2023
………………………
কেন্দ্রীয় বিদ্যালয় এনটিপিসি, ফারাক্কা (মালদা) সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তির ভিত্তিতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, গেমস অ্যান্ড স্পোর্টস কোচ, যোগা কোচ, ডান্স ইনস্ট্রাকটর, মিউজিক ইনস্ট্রাকটর, নার্স, কম্পিউটার ইনস্ট্রাকটর, স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করবে৷ ২২ মার্চ, ২০২৩ সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয় এনটিপিসি, ফারাক্কা ক্যাম্পাসে প্রার্থীকে বায়োডাটা ও অরিজিনাল নথিপত্র (স্বপ্রত্যয়িত প্রতিলিপি-সহ) নিয়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) পোস্ট গ্র্যাজুয়েট টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে (ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ইংরেজি, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার সায়েন্স) মাস্টার ডিগ্রি পাশ ও বিএড থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই সিটেট পাশ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি ভাষায় শিক্ষকতায় দক্ষতা থাকতে হবে৷ কম্পিউটার সায়েন্স পাদের বেলায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ আইটি / কম্পিউটার সায়েন্স বিষয়ে বিই / বিটেক বা ডিপ্লোমা পাশ অথবা যে কোনো শাখায় বিই / বিটেক পাশের পরে কম্পিউটার সায়েন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি / বিসিএ / এমসিএ / এমএসসি পাশ অথবা গ্র্যাজুয়েট, সঙ্গে ডোয়েক থেকে সি লেভেল পাশ অথবা পোস্ট গ্র্যাজুয়েট, সঙ্গে ডোয়েক থেকে বি লেভেল পাশ হতে হবে।
(২) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে (ম্যাথস, সায়েন্স, সংস্কৃত, ইংরেজি) ব্যাচেলর ডিগ্রি পাশ ও বিএড থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই সিটেট পেপার-II পরীক্ষায় পাশ হতে হবে।
(৩) প্রাইমারি টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন পাশ হতে হবে৷ প্রার্থীকে আবশ্যই সিটেট পাশ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি মাধ্যমে শিক্ষাকতা করার দক্ষতা থাকতে হবে৷
(৪) গেমস অ্যান্ড স্পোর্টস কোচ: ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷
(৫) যোগা কোচ: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ যোগ প্রশিক্ষণে ১ বছরের ট্রেনিং নিয়ে থাকতে হবে৷
(৬) ডান্স ইনস্ট্রাকটর: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ডান্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷
(৭) মিউজিক ইনস্ট্রাকটর: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মিউজিক বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ইংরেজি ও হিন্দি মাধ্যমে শিক্ষাকতা করার দক্ষতা থাকতে হবে৷
(৮) নার্স: জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি বিষয়ে ডিপ্লোমা পাশ বা নার্সিং বিষয়ে বিএসসি পাশ হতে হবে, সঙ্গে নার্স হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷
(৯) কম্পিউটার ইনস্ট্রাকটর: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ আইটি / কম্পিউটার সায়েন্স বিষয়ে বিই / বিটেক বা ডিপ্লোমা পাশ অথবা যে কোনো শাখায় বিই / বিটেক পাশের পরে কম্পিউটার সায়েন্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি / বিসিএ / এমসিএ / এমএসসি পাশ অথবা গ্র্যাজুয়েট, সঙ্গে ডোয়েক থেকে সি লেভেল পাশ অথবা পোস্ট গ্র্যাজুয়েট, সঙ্গে ডোয়েক থেকে বি লেভেল পাশ হতে হবে।
(১০) স্পেশাল এডুকেটর: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট ও স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা / সার্টিফিকেট বা বিএড কোর্স পাশ হতে হবে৷
প্রতিটি পদের বেলায় বেতন পাওয়া যাবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস)-এর নিয়মানুযায়ী৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট https://ntpcfarakka.kvs.ac.in৷
Official Website: https://ntpcfarakka.kvs.ac.in





