Advt. No. 05/2021
West Bengal Co-operative Service Commission invites applications for recruitment to the following posts.
Post: Lower Division Assistant, Assistant (Gr. III), Field Supervisor / Office Assistant (Grade- III), Office Assistant, Marketing Procurement Assistant, Technical Assistant, Computer / Cash Clerk, Grade-III, Supervisor.
Total Vacancy: 34
Lower Division Assistant- 11
Assistant (Gr. III)- 6
Field Supervisor / Office Assistant (Grade- III)- 2
Office Assistant- 3
Marketing Procurement Assistant- 2
Technical Assistant- 2
Computer / Cash Clerk- 2
Grade-III- 3
Supervisor- 3
Eligibility: B.Com, Graduate, PG, Basic Computer Knowledge
Age limit:18 to 40 years as on 01/01/2021
Remuneration:
Lower Division Assistant- Rs. 26,605
Assistant (Gr. III)- Rs. 29,544
Field Supervisor / Office Assistant (Grade- III)- Rs. 20,000
Office Assistant, Marketing Procurement Assistant, Technical Assistant- Rs. 26,605
Computer / Cash Clerk- Rs. 25,760
Grade-III- Rs. 25,729
Supervisor- Rs. 16,400
Application Fee: Rs. 650 (Rs. 250 for SC, ST Candidates)
Last Date of Online Application: 21st January, 2022
………………………………………………………
পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড সুপারভাইজার / অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার / ক্যাশ ক্লার্ক, গ্রেড-III ও সুপারভাইজার পদে ৩৪ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড215001): ৫০ শতাংশ নম্বর-সহ বিকম অনার্স পাশ হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ এমসিএ পাশ হলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ শূন্যপদ : ১১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : ২৬,৬০৫ টাকা৷ নিয়োগ হবে কলকাতা পুলিশ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে৷
(২) অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-III) (পোস্ট কোড215002): গ্র্যাজুয়েট হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন : ২৯,৫৪৪ টাকা৷ নিয়োগ হবে দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে৷
(৩) ফিল্ড সুপারভাইজার / অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-III) (পোস্ট কোড215002): গ্র্যাজুয়েট হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন : ২০,০০০ টাকা৷ নিয়োগ হবে বর্ধমান কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে৷
(৪) অফিস অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড215002): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন : ২৬,৬০৫ টাকা৷ নিয়োগ হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে (তন্তুজ)৷
(৫) মার্কেটিং প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড215002): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন : ২৬,৬০৫ টাকা৷ নিয়োগ হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে (তন্তুজ)৷
(৬) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড215002): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : ২৬,৬০৫ টাকা৷ নিয়োগ হবে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে (তন্তুজ)৷
(৭) কম্পিউটার / ক্যাশ ক্লার্ক (পোস্ট কোড215002): গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : ২৫,৭৬০ টাকা৷ নিয়োগ হবে নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেডে৷
(৮) গ্রেড-III (পোস্ট কোড215002): গ্র্যাজুয়েট হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ শূন্যপদ : ৩ (তঃজাঃ ২, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন : ২৫,৭২৯ টাকা ও অন্যান্য সুবিধা৷ নিয়োগ হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে৷
(৯) সুপারভাইজার (পোস্ট কোড215002): গ্র্যাজুয়েট হতে হবে এবং এমএস অফিস ও ইন্টারনেট অপারেশন-সহ বেসিক কম্পিউটার নলেজ বিষয়ে কমপক্ষে ৬ মাসের কোর্স করা থাকতে হবে৷ দুই চাকার যান চালানো জানতে হবে৷ শূন্যপদ : ৩ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন : ১৬,৪০০ টাকা৷ নিয়োগ হবে আরামবাগ কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডে৷
উল্লিখিত সব পদের বেলায় আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক / উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা থাকতে হবে৷ শিক্ষাগত / পেশাগত যোগ্যতায় কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্স অন্তর্ভুক্ত থাকলে পৃথকভাবে বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেটের প্রয়োজন হবে না৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করতে হবে www.webcsc.org ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি, সই, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / শংসাপত্র এবং মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন ও বেসিক কম্পিউটার নলেজের মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৬৫০ টাকা (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীর বেলায় ২৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ সার্ভিস চার্জ ও জিএসটি অতিরিক্ত৷ ফি জমা দেওয়ার পর ট্রানজ্যাকশন আইডি লিখে রাখতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের (রেজিস্ট্রেশন নম্বর-সহ) ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : অনলাইন লিখিত পরীক্ষা (১৫০ নম্বর), প্র্যাক্টিক্যাল টেস্ট (বেসিক কম্পিউটার নলেজ) (৫০ নম্বর), ইন্টারভিউ (১৫ নম্বর)-এর মাধ্যমে৷ পোস্ট কোড215001 -এর লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে — কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড, টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বেঙ্গলি, অ্যাকাউন্ট্যান্সি৷ পোস্ট কোড215002 -এর লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে — কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড, টেস্ট অফ রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, বাংলা৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: http://www.webcsc.org/
Official Notification: Click Here
Apply Online: Click Here





