Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

140 ASSISTANT COMMANDANTS IN INDIAN COAST GUARD

The Indian Coast Guard is going to recruit Male candidates as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) for 2026 Batch.

Post: Assistant Commandants

Total Vacancy: 140

Eligibility: 12th, Degree (Engineering), Graduate, Proper medical standards.

Age limit: Post-wise different

Basic Pay: Rs. 56,100

Last Date of Online Application: 24/12/2024 till 5:30pm

কোস্ট গার্ডে ১৪০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কোস্ট গার্ড জেনারেল ডিউটি ও টেকনিক্যাল ব্রাঞ্চে গ্রুপ-‘এ’ গেজেটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদে ১৪০ জন পুরুষ নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৪ ডিসেম্বর, ২০২৪ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) জেনারেল ডিউটি (জিডি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ হতে হবে৷ উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ম্যাথেমেটিক্স ও ফিজিক্স বিষয় পড়ে থাকতে হবে৷ ফিজিক্স ও ম্যাথেমেটিক্স বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারবেন৷  (২) টেকনিক্যাল (মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স): সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স শাখায় ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে৷ প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় পড়ে থাকতে হবে। ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারে৷ 

বয়স: ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ২৫ বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে ১ জুলাই, ২০০০ থেকে ৩০ জুন, ২০০৪-এর মধ্যে৷

শূন্যপদ: ১৪০।

মূল বেতন: ৫৬,১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://joinindiancoastguard.cdac.in  ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷

Official Website: https://joinindiancoastguard.cdac.in/

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৪/১২/২০২৪)।

Share it :

Leave a Reply